সারাদেশ

রামেকে আরও ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

শামীম ইয়াজদানী বলেন, যারা মারা গেছেন তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া ১৫ জন উপসর্গে মারা গেছেন।

মৃত মধ্যে ১৩ জন পুরুষ এবং ছয়জন নারী। ১১ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর দুজন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং জয়পুরহাট জেলার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

উল্লেখ্য জুলাই মাসের ৬ দিনেই করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ১০১ জনের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা