সারাদেশ

কুমিল্লায় তিন ট্রান্সফরমার চুরি

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণে এক রাতে তিনটি ট্রান্সফরমার কয়েল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জুলাই) এ ঘটনায় কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বাদী হয়ে মামলা করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নে আলমপুর দক্ষিণ পাড়া চৌমুহনীত থেকে গত শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে মো. রফিকুল ইসলামের রাইস মিলে ব্যবহৃত তিনটি ১০ কেভিএ ট্রান্সফরমার কয়েল চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের তিনটি খালি বাক্স পড়ে থাকতে দেখে মিল মালিক বিষয়টি পল্লীবিদ্যুৎ অফিসকে অবগত করেন।

এ বিষয়ে আলমপুরের রাইস মিলের মালিক রফিকুল ইসলাম বলেন, ট্রান্সফরমারের কয়েল চুরির পর থেকে গত চারদিন মিল চালু করতে পারছি না। পুনরায় ট্রান্সফরমার চেয়ে গত শনিবার (৩ জুলাই) লিখিত আবেদন করা হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

ট্রান্সফরমারটি বাণিজ্যিক হওয়ায় গ্রাহককে পুনরায় ট্রান্সফরমার প্রদান করা হবে।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা