সারাদেশ

শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : শাটডাউন ঘোষণার আশঙ্কায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাত্রী পারাপার হচ্ছে নিয়মিতই। সড়কে চেকপোস্ট বসিয়েও আটকানো যাচ্ছে না তাদের।

শুক্রবার (২৫ জুন) সকাল থেকে নৌরুটের ফেরিগুলোতে ঢাকা ও দক্ষিণবঙ্গগামী উভয়মুখী প্রচুর যাত্রীকে পার হতে দেখা যায়। একই সঙ্গে পারাপার হচ্ছে পণ্যবাহী ও জরুরি যানবাহন।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী, শুধু পণ্যবাহী ও জরুরি যান পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছেন। তাদের জন্য ফেরিতে চাপ বেড়েছে। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক বড় গাড়ি। শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চার শতাধিক গাড়ি পার করা হয়েছে।’

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন বলেন, ‘শিমুলিয়াঘাটের প্রবেশমুখে আজও রয়েছে চেকপোস্ট। আমাদের পক্ষ থেকে যাত্রীদের ঘাটে আসা রোধ করার চেষ্টা করা হচ্ছে। লকডাউনের নির্দেশনা মানার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে ঘাটে এসে উপস্থিত হচ্ছেন। মূলত শাটডাউন ঘোষণার আশঙ্কায় মানুষের ভিড় বেড়েছে ঘাট এলাকায়। এছাড়া বাংলাবাজার ঘাট থেকেও ফেরিতে করে শিমুলিয়াঘাটে আসছেন অনেক যাত্রী।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা