সারাদেশ

স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শেরপুরে ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।

শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আটাইল গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই গৃহবধূর নাম মোছা. আদুরী খাতুন (৩০)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের আবু হানিফের স্ত্রী।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে মোছা. আদুরী খাতুন ও আবু হানিফের মধ্যে বনিবনাত হচ্ছিল না। যার কারণে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জেরে আদুরীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে মারধরও করা হয় তাকে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাত আটটার দিকে নিজ শয়নকক্ষের গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। মধ্যরাতে আদুরী খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা