সারাদেশ

সাতক্ষীরায় বেড়িবাঁধ নির্মাণের দাবি 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা আশাশুনির প্রতাপনগরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে প্রধান সড়কের উপর কোমর পানিতে দাঁড়িয়ে মানবন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে খোলপেটুয়া নদীর লবণাক্ত পানিতে নিমজ্জিত প্রতাপনগর ইউনিয়নের প্রধান সড়কের ৫নং ওয়ার্ডের গ্রামীণ টাওয়ারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, শিক্ষক, নিলুফা ইয়াসমিন রানু, শিক্ষার্থী হুজাইফা আল-আমিন প্রমুখ।

তারা বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে নয় মাস জোয়ার ভাটা চলে আশাশুনির প্রতাপনগরে। বছর ঘুরে আসতে না আসতেই আবারও ঘূর্ণিঝড় ইয়াসে একই বাঁধ ভেঙে ও পানির ওভার ফ্লো হয়ে আবারও গোটা ইউনিয়ন প্লাবিত হয়। এখনও জোয়ার ভাটা চলছে লোকালয়ে। এক বছরে বাজেটের পর বাজেট বেড়েছে কিন্তু বেড়িবাঁধ সংস্কার হয়নি।

ক্ষতিগ্রস্ত উপকূলবাসী জানান, ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রিমুখী সিন্ডিকেটে উপকূল জুড়ে মানুষের এই দূর্ভোগ। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। তাই উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষ এখনই টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা