সারাদেশ

সিলেটের রাস্তায় শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস

নিজস্ব প্রতিনিধি, সিলেট: স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেটের রাস্তায় বসে প্রতীকী ক্লাস করেছেন শিক্ষার্থীরা। প্রতীকী এ ক্লাসে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেন।

সোমবার (৩১ মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা বলেন, ‘দেশে অফিস-আদালত, গার্মেন্টস সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছেন, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবেন না? আমরা আজকে প্রতীকী ক্লাস করার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা দিলাম যে স্বাস্থ্যবিধি মেনেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব।’

শিক্ষার্থীরা অভিযোগ করে আরও জানান, গত দেড় বছরেও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারল না সরকার। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের এ আন্দোলন চলবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা