সারাদেশ

বড়লেখায় লকডাউনে ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় দ্বিতীয় পর্যায়ের লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।

মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

জানা যায়, করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলার হাজীগঞ্জ বাজার, চৌমুহনী, দাসেরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। এসময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায় উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে সর্বাত্মক বিধিনিষেধ কার্যকরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান হয়েছে। তাছাড়া উপজেলার দুই প্রান্তে পুলিশের দুটি চেকপোস্ট স্থাপন করা হয়। বিধিনিষেধ মানতে মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি, যারা বিধিনিষেধ মানেনি তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনেছি।

সান নিউজ/স্বপন/আরএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা