সারাদেশ

বর্তমান সরকার উন্নয়নের সরকার : রমেশ চন্দ্র সেন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, জননেত্রী শেখ হাসিনা দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ স্বাল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে।

তিনি বলেন আমাদেরকে আগামী ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। রুহিয়া থানা অচিরেই উপজেলা হিসেবে রুপান্তরিত হবে। তিনি বুধবার (২৪ মার্চ ) রুহিয়া ডিগ্রী কলেজ হলরুমে রুহিয়া থানা আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ এলাকার ৬টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচন করতে হবে। এজন্য আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।

বুধবার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ।

রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক এড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্রো, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং সভা সঞ্চালনা করেন।

সান নিউজ/বিআইবি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা