সারাদেশ

১৬ দিন পর খোলা হলো স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ১৬ দিন পর সুস্থ হয়ে ফিরছেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের দায়িত্ব পালনকারী ১ জন মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট। তাই খোলা হয়েছে প্যাথলজি বিভাগ। কাজ চলছে ধীর গতিতে। তারপরও অনেকটাই স্বস্তি ফিরে এসেছে রোগীদের মাঝে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা বেশ কয়েকজন রোগীদের সাথে কথা বললে তারা এই প্রতিবেদককে জানায়, বেশ কয়েকদিন এসেছি পরীক্ষা করাতে কিন্ত প্যাথলজি বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। আজকে এসে দেখি খোলা হয়েছে তাই পরীক্ষার জন্য নমুনা দিয়ে অপেক্ষায় রয়েছি। কিন্তু একজন মাত্র টেকনোলজিস্ট তাই কাজ ধীর গতিতে হচ্ছে। তবে এখানে যদি আর একজন টেকনোলজিস্ট দেওয়া হতো তাহলে আমাদের কাজগুলো দূত হতো। হাসপাতাল কর্তৃপক্ষের জনগণের স্বার্থে এ বিষয়টি বিবেচনা করা দরকার।

এদিকে, সুস্থ হওয়া মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট জানান, আমি এতদিন অসুস্থ থাকার কারণে প্যাথলজিতে আসতে পারি নাই। তবে এখন অনেকটাই সুস্থ আছি। তাই প্যাথলজির কাজ করছি।

এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, একজন মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট অসুস্থ থাকার কারণে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের কাজ বন্ধ ছিল। সুস্থ হয়ে ফিরে আসায় আজ থেকে প্যাথলজি বিভাগ খোলা রয়েছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা