সারাদেশ

গাইবান্ধায় ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সুমন (১৬), আব্দুল্লাহ (১৬) এবং শাকিল (১৮)। এরা সবাই বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত তিন কিশোর হ্যান্ডেল ছেড়ে মোটর সাইকেল চালিয়ে রাজাহার ইউনিয়নের পানিতলা বাজার থেকে রাজাবিরাটের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। পথে একডালা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাইলফলকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন মারা যান। অপর দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ একেএম মেহেদি হাসান জানান, ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ১ জন মারা যান। এরপর অপর মোটরসাইকেল আরোহীকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।


সান নিউজ/এমএল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা