সারাদেশ

পঞ্চম দিনে ভ্যাক্সিন নিলেন ৪০৭৫ জন, ওসমানীতেই ৩৩৬৭

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ভ্যাক্সিন কার্যক্রমের ৫ম দিনে মোট ৪ হাজার ৩শ’ ৬৭ জন ভ্যাক্সিন নিয়েছেন। এরমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের করোনার টিকাদান কেন্দ্র হিসাবে পরিচিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই ভ্যাক্সিন নিয়েছেন ৩ হাজার ৩শ’ ৬৭ জন।

সিলেট মহানগরীতে টিকাদান কার্যক্রম চলছে মোট ৪টি কেন্দ্রে। ওসমানী হাসপাতাল ছাড়া অন্য কেন্দ্রগুলো হচ্ছে রিকাবিবাজারের পুলিশ লাইন্স হাসপাতাল, র‌্যাব-৯ সদর দপ্তর ও আখালিয়ার বিজিবি ক্যাম্প হাসপাতাল।

এ ৪ কেন্দ্রে বুথ রয়েছে ১৫টি। এরমধ্যে সবচেয়ে বেশি ১২টি ওসমানীতেই। এ হাসপাতালে বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) যারা ভ্যাক্সিন নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৯শ’ ১৩ ও নারী ১ হাজার ৪শ’ ৭৫ জন।

পুলিশ লাইন্স হাসপাতালে ভ্যাক্সিন গ্রহণ করেছেন ৩শ’ জন। এরমধ্যে পুরুষ ২১৫ ও নারী ৮৫ জন। সিলেট বিজিবি ক্যাম্পে স্থাপিত বুথে ২৩০ জন ভ্যাক্সিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ ২১৬ ও নারী ১৪ জন। আর র‌্যাব-৯ সদর দপ্তরের বুথে ১৪৫ জন পুরুষ ও ৩৩ জন নারী ভ্যাক্সিন গ্রহণ করেছেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের মতো সিলেটেও মহামারি করোনা প্রতিরোধে ভ্যাক্সিন প্রদান শুরু হয়।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা