সারাদেশ

খুলনায় দিলু হত্যা মামলায় একজনের ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় দেলোয়ার হোসেন দিলু হত্যা মামলায় শাহিনুর রহমান তাজু (৪৭) নামে এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দেলোয়ার হোসেন দিলু খুলনা নগরীর সিমেন্ট্রি রোডের বাসিন্দা ছিলেন।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি তাজু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ মামলার ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন, শাহিনুর রহমান তাজুর ভাই হাসানুর রহমান কাজু, রাজু, তার মা নুরজাহান বেগম, ভাগ্নে এহসান মোল্লা।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ জুন সিমেন্ট্রি রোডের হোটেল আরামের সামনে হাতুরী দিয়ে পিটিয়ে দেলোয়ার হোসেন দিলুকে হত্যা করা হয়। এঘটনায় নিহতের স্ত্রী শওকত আরা রানু বাদি হয়ে খুলনা সদর থানায় মামলা করেন (নং ১০)। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাজু দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা