সারাদেশ

বিদেশি সবজি স্কোয়াশ চাষ করছেন মাসুদ পারভেজ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইটালিয়ান সবজি স্কোয়াশের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলায় স্কোয়াশ চাষকারী প্রথম ব্যক্তি হলেন মাসুদ পারভেজ।

তিনি রাজবাড়ী জেলার জনৈক কৃষকের স্কোয়াশ চাষের ভিডিও ইউটিউবে দেখে অনুপ্রাণিত হয়ে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের রায়পুর গ্রামের আবুল বাশার মোল্যার বাড়ির সামনে স্কোয়াশ চাষ করেন। উপজেলায় সবজি হিসেবে স্কোয়াশ একেবারেই নতুন হওয়ায় আগ্রহ নিয়ে মানুষ ক্রয় করছেন। সপ্তাহ দু’য়েক আগে থেকে বাজারে উঠতে শুরু করেছে একেবারেই নতুন প্রজাতির অপরিচিত সুস্বাদু সবজি স্কোয়াশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার একমাত্র কৃষক হিসেবে স্কোয়াশ চাষি মাসুদ পারভেজ বোয়ালমারী পৌরসভার রায়পুরে ৪ একর জমি লিজ নিয়ে স্কোয়াশ চাষ করে ৭ লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন।

মাসুদ পারভেজ বলেন, বীজ লাগানোর ৭ দিনের মধ্যে চারা গজায়, এক মাসে ফুল হয়। আর দুই মাসে বিক্রির উপযোগী হয়।

তিনি আরও বলেন, নভেম্বরে ১৬ হাজার স্কোয়াশের বীজ বপন করেছিলাম, তা থেকে বাছাই করে ১০ হাজার গাছ রেখেছিলাম। প্রতিটি গাছ থেকে ৮-১০টি স্কোয়াশ সংগ্রহ করছি।

বীজতলা তৈরি, বীজ ক্রয়, পানি সেচ, সার ও কীটনাশক ক্রয়, পরিবহন ইত্যাদি বাবদ মাসুদের ব্যয় হয়েছে ৮ লাখ টাকা। প্রতিদিন দুই জন শ্রমিক ক্ষেতের পরিচর্যা করেন। উৎপাদিত সমস্ত সবজি বিক্রি হলে মাসুদের প্রায় ৭ লাখ টাকা লাভ হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কোয়াশ এর জীবনকাল ৭৫ থেকে ৮০ দিন। এটি মূলত একটি শীতকালীন সবজি। বেলে-দোআঁশ মাটিতে বছরের নভেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে এর বীজ বপন করতে হয়। বপনের ৫০ দিন পর থেকে ফল সংগ্রহ করা যায়। প্রতিটি স্কোয়াশ’র ওজন দেড় থেকে ২ কেজি পর্যন্ত হয়ে থাকে। সবুজ ও লম্বাকৃতির কিছু সাদা রংয়ের প্রতিটি স্কোয়াশ-এ প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ই, কে সহ কার্বোহাইড্রেট ও প্রোটিন রয়েছে। লাউ ও মিষ্টি কদুর বিকল্প সুস্বাদু সবজি হিসেবে রান্না করে খেতে হয়। এর পাতা ও কান্ড সবজি হিসেবে খাওয়া যায়। বারি স্কোয়াশ-১ জাতটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক অবমুক্ত হয়েছে। স্কোয়াশ বীজ সরাসরি জমিতে রোপণ করা যায়। তবে ছোট আকারের পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে বা প্লাস্টিক ট্রেতে করে তা জমিতে রোপণ করলে ভালো হয়।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা