সারাদেশ

নাটোরে তিনটি পৌরসভায় আ.লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান মনির বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। ৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক মনিরুজ্জামান মনির পেয়েছেন ৩হাজার ৬৩০টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আব্বাস আলী নান্নু পেয়েছেন ১হাজার ৯১০ ভোট এবং স্বতন্ত্র সাহেব আলী জগ প্রতীকে পেয়েছেন ১হাজার ১৫৯টি ভোট ।

অপরদিকে, গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রুখসানা মোর্তজা লিলি ৬৫৭৮ ভোট পেয়ে র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৫১৩৫ ভোট।

বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ-আল-মামুন কচি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট এবং গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা ৭৫৯৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ৪৪৬৫ ভোট।

বিএনপি'র মনোনীত প্রার্থী এডভোকেট আজমুল হক বুলবুল ধানের শীষ প্রতীকে ৭৩৭ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪৯৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ২১৯৪ ভোট।

নাটোরে তিনটি পৌরসভায় ১৩ জন মেয়র এবং সংরক্ষিত নারী কাউন্সিলর এবং কাউন্সিলর পদে ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ তিনটি পৌরসভা নির্বাচনে অন্তত ৯ শতাধিক আইন-শৃংঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল। এর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৪ প্লান্টুন অর্থাৎ ৮০ জন, মোট ৫২২ জন পুলিশ সদস্য, এছাড়া আনসার সদস্য ২৬৩জন, ২৭জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেন।

জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি অস্ত্রধারী আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া র‌্যাব এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেন।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা