কুমিল্লায় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু 
সারাদেশ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলায় রেলগেট পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও দু’জন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা মহানগরীর শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ফরিদ মুন্সি (৬০) ও তার স্ত্রী পেয়ারা বেগম (৫০)। ফরিদ মুন্সি দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত লাল মিয়া মুন্সির ছেলে।

আহতরা হলেন- অটোরিকশাচালক রাকিবুল হাসান, নিহত ফরিদ মুন্সির মেয়ে আঁখি আক্তার।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লা মহানগরীর শাসনগাছা রেলগেট এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।

গেটম্যানের সংকেত উপেক্ষা করে অটোরিকশাচালক দ্রুত রেলগেট পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারা।

গেটম্যান মিজানুর রহমান জানান, অটোরিকশাটি রেলগেটে এলে তিনি তখন সংকেত দিতে থাকেন। এ ছাড়া মালবাহী ট্রেন হুঁইসেল দেয় ঘন ঘন। তার পরও অটোরিকশাচালক সংকেত ও হুঁইসেল উপেক্ষা করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। তখন অটোরিকশাটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এরপর প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে ট্রেন থামে। ততক্ষণে অটোরিকশাচালকসহ চারজন মারাত্মকভাবে আহত হন।

অন্যদিকে মালবাহী ট্রেনচালক মো. সফিকুল ইসলাম জানান, তিনি সহকারী চালককে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। কুমিল্লা এসে লাইন ক্লিয়ার পেয়ে পর পর কয়েকটি হুঁইসেল দেন এবং শাসনগাছা রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ অটোরিকশাটি লাইনে ঢুকে যায়। অনেক চেষ্টা করে কিছু দূর এসে ট্রেন থামানো হয়।

নিহত ফরিদ মুন্সির ভাতিজা সোহেল রানা ও মনসুর মুন্সী জানান, ফরিদ মুন্সি দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই বুধবার ভোরে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে গেছেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসলাম হোসেন সিরাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা