সারাদেশ

অস্ত্রসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আটক

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চারটি অস্ত্র'সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতিকে আটক করেছে বিজিবি।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে তার বসতবাড়ি থেকে তল্লাশি করে অস্ত্রসহ তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করেন বিজিবি। আটকৃত ব্যক্তির নাম শাহ সিরাজুর রহমান সজল (৫২)। সে ওই এলাকার বাসিন্দা মৃত শাহ মোস্তাফিজুর রহমান ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ বিজিবির সুবেদার মোহাম্মদ তাহাজ্জেল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে তল্লাশি করে ৩টি একনলা বন্দুক এবং ১টি এলজি রাইফেল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, বিজিবির অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বিজিবির অপারেশন দলের নেতৃত্বদানকারী সুবেদার তাহাজ্জেল হোসেন মামলা করবেন।

তবে আটককৃত শাহ সিরাজুর রহমান সজলের পরিবারের দাবি রাবার বাগানের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সজলকে ফাঁসানো হয়েছে। ২৭৯ নং বাকঁখালী মৌজায় কিছু পাহাড়ী ভূমি নিয়ে সজলের সঙ্গে বিরোধ চলছিল।

এব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বিজিবি কর্তৃক আটককৃত সজলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সজল বাইশারী এলাকায় প্রতিষ্ঠিত একজন রাবার ব্যবসায়ী ও দীর্ঘদিন ধরে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া সামাজিক বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন তিনি।

সান নিউজ/এআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা