সারাদেশ

সাভারে জেএমবির ২ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি সাভার : সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩ এর সদস্যরা। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক দু’জন হলেন- রাজবাড়ী সদর উপজেলার নিজপাড়া গ্রামের আহসান (২৭) ও ঠাকুরগাঁও জেলার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর (২৮)। তারা দুজনই জেএমবির স্বয়ংক্রিয় সদস্য। দু’জনের মধ্যে আহসান সাভারের ওলাইল এলাকায় থাকতেন।

ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সাভারের ওলাইল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য আহসানকে আটক করে র‌্যাব। পরে আহসানের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে জেএমবির আরেক সদস্য আলমগীরকে আটক করে। সে সময় তাদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়।

আটক দু’জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। হস্তান্তর করা দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে ঢাকার মুখ্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা