সারাদেশ

সিলেটে করোনায় মৃত্যুহীন আরেক দিন, নতুন শনাক্ত ৪৫

নিজস্ব প্রতিনিধি, সিলেট : মহামারি করোনায় মৃত্যুহীন আরেকটা দিনে পার করলেন সিলেটবাসী। তবে এসময়ে নতুন শনাক্ত হয়েছেন ৪৫ জন আর সুস্থ হয়েছে ৪৬ জন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪০, হবিগঞ্জের ৩ ও সুনামগঞ্জের ২ জন।

সিলেট জেলার ৪০ জনের মধ্যে আবার ওসমানি মেডিকেল কলেজ হাসাপাতালে অন্যান্য রোগ নিয়ে ভর্তি থাকা ৮ রোগীও আছেন। এদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৩শ' ৭৮। এর অর্ধেকের চেয়েও বেশি সিলেট জেলার। সংখ্যাটা ৯ হাজার ৫২।

এছাড়া সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ৬, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৪৯, মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৭১ জন।

এসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। তারা সবাই সিলেট জেলার অধিবাসী। সব মিলিয়ে বিভাগজুড়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ২শ' ৯৮। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৫শ' ২৩, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৫১, হবিগঞ্জের ১ হাজার ৫শ' ৯৩ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৩১ জন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন করোনা শনাক্ত রোগী চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহাকারী পরিচালক ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা