সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে জাহিদুল ইসলাম (২২) নামে আবারও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে সাড়ে ৪টার দিকে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারী একটি দল গরু আনতে যায়। এ সময় বিএসএফে’র গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় জাহিদুল।

নিহত জাহিদুলের লাশ বিএসএফ সদস্যরা টেনে হেঁচড়ে নিয়ে গেছে বলে তার স্বজনরা সাংবাদিকদের জানিয়েছেন।

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৫ নম্বরের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারী ৭/৮ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যান। পারাপারকারী দলের সদস্যরা ভারতীয় বিএসএফে’র কৌশিক ক্যাম্প ও রতনপুর ক্যাম্পের মাঝামাঝি সীমান্তে পৌঁছলে ভারতের ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিতে শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। বিএসএফের ছোঁড়া গুলিতে ভারতীয় একজন ও বাংলাদেশি আরও একজন গরু পারাপারকারী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সীমান্ত সূত্রগুলো জানিয়েছে।

পাটগ্রামের শমসের নগর বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর কোম্পানী কমান্ডার সুবেদার আজহারুল ‘সীমান্তে বাংলাদেশি গরু পারাপারকারী নিহতের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় বিএসএফ’কে কড়া প্রতিবাদ পত্র পাঠিয়ে নিহতের মরদেহ ফেরত চাওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ১০ ডিসেম্বর ভোরে ওই ইউনিয়নের ৮৪৪ নম্বর মেইন পিলার সীমান্তে বিএসএফের গুলিতে আবু তালেব (৩২) নামে গরু পারাপারকারী আরেক যুবক গুরুতর আহত হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর তার মৃত্যু ঘটে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা