সারাদেশ

আমু সর্ম্পকে আপত্তিকর মন্তব্য করায় ১ জন জেলহাজতে

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও তার কন্যা সুমাইয়া হোসেনকে নিয়ে ফেসবুক-ম্যাসেঞ্জারে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক শেখ মোঃ রাব্বীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শহরের সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেফতার করা হয় ।

ঝালকাঠি থানার ওসি মোঃ খলিলুর রহমান মামলার উদ্বৃতি দিয়ে জানান, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মোঃ রাব্বী তার নিজ নামের ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার দিয়ে ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তার কন্যা সুমাইয়া হোসেন সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাত ১২ টা ২২ মিনিটের সময় আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে জনসমক্ষে প্রচার করে।

বিষয়টি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী দেখতে পেয়ে বাদি এবং সাক্ষীদের জানায়। ঘটনা জানতে পেরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু সোমবার রাতে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করেন।

থানা কতৃপক্ষ এজাহারখানা ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬,২৯,৩১ ও ৩৫ ধারায় এফআইআর হিসেবে রেকর্ড করেন। মামলা রেকর্ডের কিছুক্ষন পর রোববার রাত নয়টার দিকে সাধনার মোড় থেকে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই হযরত আলী সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেফতার করে।
সোমবার দুপুর ১২ টায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে শেখ রাব্বীকে আদালতে সোপর্দ করেন তদন্ত কর্মকর্তা । বিকাল তিনটায় শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে রাব্বীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

শেখ রাব্বী ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদারের দুস্পর্কের নাতী। শেখ রাব্বীর পক্ষ থেকে দাবি করা হয়েছে কেহ তার ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে তাকে বিপদে ফেলেছে । এ বিষয়ে থানায় জিডি করতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পুলিশ তাকে আটক করে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা