সারাদেশ

ফরিদপুরে প্রথম এলপিজি গ্যাস স্টেশনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে প্রথম এলপিজি অটো গ্যাস স্টেশন মেসার্স ফরিদপুর এলজিপি অটো গ্যাস ফিলিং স্টেশন শনিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় মুন্সিবাজার পিয়ারপুর এ উদ্বোধন করা হয়েছে। জি গ্যাস এলপিজি হেড অফ বিজনেস আবু সাঈদ রাজা এই স্টেশনের শুভ উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, এনার্জিপ্যাকের কর্মকর্তা আবু সাঈদ রাজা, সিনিয়র ম্যানেজার মাহবুবুল ইসলাম, ফরিদপুর এলপিজি গ্যাসের স্বত্বাধিকারী রাউফুন নবী প্রমূখ। সভায় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব এলপি গ্যাস শহরে বায়ুদূষণ রোধে সহায়তা করবে ।

তারা বলেন অটো গ্যাস একটি তরল পেট্রোলিয়াম গ্যাস যা যানবাহনের জ্বালানি হিসেবে বহুল প্রচলিত ও সমাদৃত। সর্বাধিক নিরাপদ এবং সর্বোচ্চ পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে এবং দেশের জ্বালানি খাতে ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকার সাশ্রয়ী জ্বালানিকে ব্যবহার করতে ব্যাপকভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে।
বক্তারা ফরিদপুরে প্রথমবারের মতো এ ফিলিং স্টেশন চালু হওয়ায় তার সফলতা কামনা করেন। এবং ফরিদপুরবাসী এ সফলতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে ফিতা কেটে ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা