সারাদেশ

‘কাদের স্বার্থে’ বেনাপোল বন্দরে সিসি ক্যামেরা বসছে না?

নিউজ ডেস্ক : প্রতিষ্ঠার ৪৮ বছরেও সিসি ক্যামেরার আওতায় আসেনি দেশের সবচে বড় স্থলবন্দর বেনাপোল। ফলে বন্দরে আমদানি রফতানি পণ্য চুরি, বারবার ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে আসলেও বন্দর কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে শিগগিরই সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

দেশের আমদানি রফতানির সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন প্রায় এক হাজার পণ্যবাহী ট্রাক ও যানবাহন যাতায়াত করে এ বন্দর দিয়ে। প্রতিবছর ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি এবং ৮ হাজার কোটি টাকার রফতানিও হয়ে থাকে।

কিন্তু এখনও বন্দরটিতে স্থাপন করা হয়নি সিসিটিভি ক্যামেরা। গত এক যুগে এ বন্দরে ৭টি অগ্নিকাণ্ডে প্রায় দেড় হাজার কোটি টাকার পণ্য পুড়ে যায়। এছাড়া পণ্যাগারে ককটেল বিস্ফোরণসহ নিরাপত্তাকর্মী হত্যার মতো ঘটনাও ঘটে। বারবার প্রতিশ্রুতি দিয়েও বন্দরকে সিসি টিভির আওতায় না আনায় হতাশ ব্যবসায়ী নেতারা।

বন্দরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, অপরাধীদের সুযোগ করে দিতেই এখানে সিসি ক্যামেরা স্থাপন করে না বন্দর কর্তৃপক্ষের শীর্ষ অসাধু কয়েকজন কর্মকর্তা। অভিযোগ রয়েছে, নিয়মিত মাসোহারাও নিয়ে থাকেন এসব কর্মকর্তা। মূলত তাদের খামখেয়ালিপনাতেই গুরুত্বপূর্ণ এই বন্দর এখনও সিসি ক্যামেরার বাইরে রয়ে গেছে। তবে, ব্যক্তি উদ্যোগে কোনো কোনো ব্যবসায়ী তাদের নিজ প্রতিষ্ঠানে ক্যামেরা বসিয়েছে।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন বলেন, সিসি ক্যামেরা না থাকার কারণে বিভিন্ন সময় মালামাল চুরি থেকে শুরু করে নানা সমস্যা হয়।

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, সিসি ক্যামেরার জন্য আমরা বার বার বলেছি, কিন্তু গড়িমসি করেই চলছে। তবে শিগগিরই সিসিটিভি স্থাপনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দর ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করতে পারব। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বেনাপোল স্থলবন্দর থেকে রাজস্ব আয় হয় প্রায় ৫ হাজার কোটি টাকা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা