সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠিতে জেলা পুলিশের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে ।
মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহ আলম, ডিবির ওসি মো. হুমায়ুন কবির, ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান, রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস, কাঠালিয়া থানার ওসি নাছের রায়হায়, টিআই এডমিন মো. মেহেদী হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি দিলীপ হালদার, রাজাপুর উপজেলা শাখার সভাপতি রতন দেবনাথ, নলছিটি উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি পলাশ সজ্জন, কাঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক খগেন্দ্র ভুষন দাস।
এসময় নিরাপদে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা এবছর ১৬০ টি পূজা মন্ডপে শারদিয় দূর্গ পূজা অনুষ্ঠিত হবে।
সাননিউজ/বান্না