সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে হামলা, আহত ৪

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও ইট-বালুর ব্যবসার আধিপত্য নিয়ে ৪ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : ইসকনের বাধায় শুল্ক স্টেশন বন্ধ

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজমান রয়েছে।

এদের মধ্যে আহত রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কারারক্ষীর গাড়ি বহরে হামলা

সরেজমিন গিয়ে দেখে গেছে, নতুনগাঁও এলাকার মধ্যপাড়া এলাকায় শরিফ মিয়ার তিনতলা বিল্ডিংয়ের ঘটনায় জানলার কাচ গুলো ভাঙা। তার বাসার সিসিটিভির ক্যামেরাগুলো দুবৃর্ত্তরা ভেঙে নিয়ে গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহত মো. রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপি কর্মী মনির হোসেনের বালু ব্যবসার গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা।

আরও পড়ুন : নাম পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর

এনিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদবরের বিরোধ দেখা দেয়। শুক্রবার সাড়ে ১২ টার দিকে ওই গদিতে সে ও তার চাচাসহ কয়েকজন বসেছিলো। এসময় মানিকের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে তাদের এলোপাথারি কোপায়।

অভিযোগ সত্য নয় বলে যুবদল নেতা মানিক মাদবর বলেন, নয়াগাঁও বড় মসজিদ সংলগ্ন সড়কের পাশে মনির হোসেন ইট বালুর গদি বসিয়ে এলাকায় রাজত্ব কায়েম করছে। আর হামলায় এলাকাবাসী করছে শুনেছি। এখানে আমার নাম ব্যবহার করছে তারা।

মুন্সীগঞ্জ সদর থানার (ভারপ্রাপ্ত) ওসি সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা