সংগৃহীত ছবি
সারাদেশ

মদপানে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলায় মদপানে ২ কলেজছাত্রীর মৃত্যুর পর এবার স্বপ্না বাওয়ালী (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন: ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা।

এর আগে রোববার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপে ঘুরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে মদপানের কথা স্বীকার করে। তবে কখন কাদের সঙ্গে মদ পান করেছে তা জানায়নি। পরে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পানিতে ডুবে নিহত ২ শিশু

চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার বলেন, ফরিদপুর মেডিকেল থেকে আমাদের জানানো হয়েছে মদপানে বিষক্রিয়ায় স্বপ্নার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে মদপানে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে পূজা বিশ্বাস (২০) ও একই কলেজের ডিগ্রির শিক্ষার্থী ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে রত্না সাহা (২৬) মারা যান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা