সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসকের মৃত্যু

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় বিছানায় মাল্টিপ্লাগ নিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎ প্রকল্পের ৬ জনের বিরুদ্ধে মামলা

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ময়মনসিংহ নগরীর জমির মুন্সি লেন এলাকার তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তার স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, ডা. নোমানকে তার পরিবারের লোকজন মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন। ঘটনাটি মর্মান্তিক। গতরাতেও তিনি হাসপাতালে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় মহিষ আটক

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গতকাল রাত ১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওটি শেষ করে বাসায় ফেরেন ডা. নোমান। এ সময় পরিবারের সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। কিন্তু বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে মোবাইল চার্জে রেখে ঘুমাতে গেলে হঠাৎ মোবাইল ফোনে আগুন ধরে ঘুমন্ত অবস্থায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন পোড়া গন্ধ পেয়ে নোমানের রুমে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা