সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় যুবকের লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাদকের ছোবলে শিবলী সিদ্দিকি শাওন (৪০) নামে এক মেধাবী ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মেজরভিটা নিজবাসা থেকে পুলিশ তার অর্ধগলিত লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারেণ তিনি মৃত্যুবরন করেছেন।

আরও পড়ুন : সীমান্তে আটক সাবেক বিচারপতি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরুড়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শিবলী সিদ্দিকি শাওন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মেজরভিটা এলাকায় ছোট বোন ছামারা সিদ্দিকিকে (২০) নিয়ে নিজ বাসায় বসবাস করছিলেন। শুক্রবার মধ্যরাতে পাশের রুমে অবস্থানরত ছোট বোন ছামারা সিদ্দিকি ঘুম থেকে জেগে দুর্গন্ধ পান। এ সময় তিনি চাচাত ভাই কাউসারকে ফোন দেন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ শনিবার সকালে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পারিবারিক সূত্র জানায়, নিহত শিবলী সিদ্দিকি শাওন ব্যাংক কর্মকর্তা মৃত সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে। খুবই মেধাবী ছিলেন তিনি। ১৯৯৬ সালে তিনি সিলেট ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পান। তবে ২০০১ সাথে মাদকে জড়িয়ে পড়ার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু পরে বাবার বিশেষ অনুরোধে তাকে আবারো সুযোগ দেয়া হলে ২০০৩ সাথে তিনি এইচএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে পাস করেন। পরে ২০০৭ সাথে তিনি অস্ট্রোলিয়ায় চলে যান। আট বছর তিনি ওখানে অবস্থানকালেও তেমন কোনো চাকরি বা লেখাপড়া না করে মাদক সেবন করার কারণে পরিবারের লোকজন টাকা খরচ করে দেশে নিয়ে আসেন।

আরও পড়ুন : চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু

এদিকে শাওনের মা-বাবা মারা যাওয়ার পর তিনি ভালুকাতেই শিবলী এডুকেশন এন্ড স্টাডি সেন্টার নামে একটি ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন।

শাওনের ভগ্নিপতি তাশদিকুল হক খুশবু জানান, শাওন যেরুমে থাকতো, পাশের রুমেই থাকতো তার ছোট বোন ছামারা সিদ্দিকি। কিন্তু ভাই-বোনের মাঝে সম্পর্ক খারাপ থাকায় তারা উভয়েই আলাদা রান্নাবান্না করে খাওয়া ধাওয়া করতেন। শুনেছেন, সিরাজুম মনিরা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে তিনি বিয়ে করেছিলেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তার ছোট বোন বিশ্ববিদ্যালয়ছাত্রী শারমিন সিদ্দিকি একটি অপমৃত্যু মামলা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা