সংগৃহীত ছবি
সারাদেশ

সাংবাদিক সংসদ কক্সবাজার’র সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি : সাংবাদিক সংসদ কক্সবাজারের নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বাগেরহাটে আগুনে পুড়ল ২০ দোকান

শুক্রবার (২৮ জুন) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুল মালেক সিকদার, এম.এ সাত্তার, কোষাধ্যক্ষ আমিনুল কবির, দপ্তর সম্পাদক কফিল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউছুপ, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নেহা ও নির্বাহী সদস্য সরওয়ার সাকিব।

আরও পড়ুন : পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সভায় বক্তারা বলেন, ‘বিশ্বায়নের এই যুগে বদলেছে সাংবাদিকতার পেটার্ন। তাই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তবে এ ক্ষেত্রে নীতি—নৈতিকতা ধরে রাখতে হবে। উন্নয়ন সাংবাদিকতার জন্য আরো বেশি পরিশ্রম ও প্রশিক্ষণ প্রয়োজন।’

সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো— সংগঠনের ব্যাংক একাউন্ট খোলা, নিবন্ধন এবং স্থায়ী অফিস নেয়া ও শিগগিরই নতুন কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান করা। পরে কোষাধ্যক্ষ আমিনুল কবির সদ্য অনুষ্ঠিত সংগঠনের এক যুগপূর্তি উৎসব—২০২৪ এর আয়—ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা