সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ জেলের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার মোংলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ৩০ ঘণ্টা পরে মহিদুল শেখের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টায় মোংলা-ঘষিয়াখালী ক্যানেলের পশ্চিম পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নিখোঁজের পর লাশ উদ্ধার

নিহত জেলে, মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, শুক্রবার সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে তার লাশ ভেসে উঠে। এর পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট প্রেরণ করা হচ্ছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪টার দিকে মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী ১টি জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে ট্রলারটি ডুবে যায়। এই সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরে কুলে উঠতে পারলেও নিখোঁজ হয় মহিদুল শেখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা