ছবি-সংগৃহিত
শিল্প ও সাহিত্য

বইমেলা শুরু দুপুর ২টায়

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবারের বইমেলা একমাসের পরিবর্তে দুই সপ্তাহের জন্য করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে মেলার সময় বাড়তে পারে।

১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিবার একমাসের জন্য বইমেলার আয়োজন করি। কিন্তু এবার কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সময়সীমা কমিয়ে আনা হয়েছে। আমরা এবার দুই সপ্তাহের জন্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে আমরা মেলার সময় বৃদ্ধি করবো।

তিনি বলেন, প্রতিবছর তিনটা থেকে বইমেলা শুরু হতো। কিন্তু এ বছর যেহেতু আমাদের সময় কম, ১৫ দিনের মেলা, সেজন্য আমরা ২টা থেকে মেলা শুরু করবো। ছুটির দিনে বরাবরের মতো ১১টা থেকে মেলা শুরু করবো।

এবার বইমেলার প্রতিপাদ্য ‘কোভিডমুক্ত বাংলাদেশ চাই’।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা