আর্টস

মেষের মুনাফা লাভে, আনন্দে মীন

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজকের দিন এই রাশির জাতক জাতিকাদের কাছে মুনাফা লাভের দিন। পরিবারে নতুন সদস্যের আগমনে, খুশির মুহূর্ত বয়ে আনবে। এই রাশির ব্যক্তিরা নিজের শরীর সম্পর্কে অযথা উত্তেজিত হবেন না।

বৃষ : আজকের দিনে এই রাশির ব্যক্তিরা একা থাকতে পছন্দ করবেন। অর্থ ব্যয়ে আপনার মন ব্যথিত হবে। প্রেম স্বল্প সময়ের জন্য স্থায়ী হলেও, মধুময় হয়ে উঠবে। ফাঁকা সময়ে ঘরের কাজ করুন।

মীন : আচমকা এক চিঠি আপনার জীবনে একরাশ আনন্দ বয়ে আনবে। দরকারী জিনিস সম্পর্কে যত্নবান হোন। নতুবা অর্থ হ্রাসের সম্ভাবনা রয়েছে। সিগারেট এবং মদ্যপান থেকে দূরে থাকুন। না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

কুম্ভ : বিপদের সময় যেসব আত্মীয়রা আপনাকে সাহায্য করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। বন্ধুদের সঙ্গে ভ্রমণে জীবনে প্রেমের আগমন ঘটবে। কাছের বন্ধুর থেকে অর্থ সাহায্যে ব‍্যবসায়ীরা আর্থিক বাধা কাটিয়ে উঠবেন।

মকর : কথা দিয়ে না রাখতে পারলে, সেই কথা দেবেন না। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ভ্রমণে আপনার জীবনে অনেক উপকার হবে। খেলাধূলায় আজকে মননিবেশ করতে পারেন। তবে নিজের স্বাস্থ্যের বিষয়টা ভাগ্যের হাতে কখনই ছেড়ে দেবেন না।

মিথুন : নতুন কিছু প্রাপ্তি আসতে পারে। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা আর্থিক সংকট থেকে মুক্ত হবেন। আপনার জীবনে আসবে একরাশ খুশি। নিজের রাগ সংবরণ করতে শিখুন।

কর্কট : শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলুন। আজকের দিনে এ রাশির জাতক জাতিকারা পছন্দের মানুষকে প্রেম নিবেদন করতে পারবেন। আজ নিজের জন্য অনেকটা সময় পাবেন। দিনের শেষভাগে আর্থিক উন্নতির যোগ রয়েছে।

সিংহ : অর্থচিন্তা কেটে গিয়ে শান্তি ফিরবে। ভালোবাসার সঙ্গীর সঙ্গে ভালো দিন কাটতে পারে। আপনার পার্সোনালিটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখবে।

কন্যা : অনেকদিনের প্রেমে হঠাৎ করেই চির ধরতে পারে। কাছের মানুষকে বেশি সন্দেহ করবেন না, না হলে সম্পর্ক ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্য আর্থিক লাভের সুবিধা আছে। ভ্রমণ শুভ।

তুলা : পুরনো বন্ধু ব্যবসায়ে উন্নতির পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ গ্রহণ করুন, লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার ভালো ব্যবহার আপনার প্রশংসার কারণ হবে। পরিবারের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন।

বৃশ্চিক : অযথা সবার সামনে নিজের রোমান্টিক মনের প্রকাশ ঘটাবেন না। আজকের আবহাওয়া আপনাকে বিছানা ছেড়ে উঠতে দিতে চাইবে না। আজকে এই রাশির জাতক জাতিকারা বন্ধুদের সঙ্গে ভ্রমণে আনন্দ পাবেন।

ধনু : ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগের যোগ রয়েছে। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করতে পারবেন। ভালোবাসার মানুষদের আঘাত করবেন না। অযথা ভুল পদক্ষেপ নেয়া ঠিক হবে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা