আর্টস

বৃষের দিন ভালো, ঝামেলায় মিথুন

সান নিউজ ডেস্ক : আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়িতে কোনো পুরোনো পাওনাদারের আগমন হতে পারে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে ঝামেলা দেখা দেবে। বন্ধুর সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে। শরীর ভালো যাবে না। চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো আত্মীয় আসাতে ঋণ করতে হতে পারে।

বৃষ (২১ এপ্রিল - ২১ মে)

আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ভূমি স্থাবর ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনায় অগ্রগতি হবে। জীবন সাথীর জন্য কোনো সম্পত্তি ক্রয়ের সুযোগ পেয়ে যাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে খুচরা ও পাইকারদের আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। কোনো অংশিদারের উপর বিশ্বাস করা ঠিক নাও হতে পারে। কলহ এড়িয়ে চলুন।

মিথুন (২২ মে-২১ জুন)

মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ সামাজিক কাজে ঝামেলা দেখা দেবে। গোপন শত্রুতার কারনে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কাজের লোকের কারনে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। মূল্যবান দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। শরীর ভালো যাবে না। কারো সাথে ঝগড়া বিবাদের আশঙ্কা।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

আজ কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রেমিক প্রেমিকাদের দেখা হওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। কণ্ঠ ও অভিনয় শিল্পীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। আজ সন্তানের সাথে বাহিরে ঘুড়তে যেতে পারেন। বিনোদন ব্যবসায়ীদের লাভের সুযোগ আসবে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

আজ সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক ও সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমনের যোগ। মায়ের সম্পত্তির ভাগ পেতে পারেন। যানবাহন ক্রয়ের সুযোগ পেয়ে যাবেন। আসবাব পত্র ও ক্রোকাড়ীজ ব্যবসায়ীদের ভালো আয়ের যোগ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

আজ কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। কোনো প্রকাশ প্রকাশনা বা মুদ্রণ সংক্রান্ত কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ বস্ত্র লাভের সম্ভাবনা। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। খাদ্য ও পানীয়ের ব্যবসায় ভালো আয় হবে। আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। কোনো বন্ধুর কাছ থেকে কিছু বকেয়া টাকা আদায় করতে পারবেন। আজ সামাজিক আপ্যায়নে অংশ নেবার যোগ বলবান।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। মানসিক অস্থিরতা কমে আসবে। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। রাজনৈতিক কাজে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। সামাজিক বিষয়ে কোনো বিশেষ সুযোগ আসতে পারে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। বন্ধের দিন হওয়াতে সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। দূরের যাত্রার সুযোগ পেতে পারেন। প্রবাসীদের দিনটি সাফল্যের। নতুন কোনো কর্মস্থলে যোগ দিতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

আজ মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বন্ধু, বাবা, ভাই, বোনের বিবাহের অনুষ্ঠানে ব্যস্ত হতে পারেন। ব্যবসায়িক আলোচনায় অগ্রগতি আশা করা যায়। তবে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। কোনো শুভাকাঙ্খীর সাহায্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। দিনটি সাফল্য লাভের।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ কোনো প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য পেতে পারেন। রাজনৈতিক কাজের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। পিতার সাহায্য পেতে পারেন। কোনো আটকে থাকা সমস্যার সমাধানের পথ পেয়ে যাবেন। আপনার ক্ষমতা বৃদ্ধি পেতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রবাসে যাওয়ার বাসনা পূর্ণ হতে পারে। ভাগ্য আপনার সহায় হবে। বিদ্যার্থীরা কোনো ভালো সংবাদ পেতে পারেন। শিক্ষক ও গবেষকদের কাজে অগ্রগতি আশা করা যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছ...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারি। ভারতে...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা