আর্টস

জেনে নিন কেমন যাবে আজকের দিন

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : কোনও কারণে আজ আপনার মানহানী হতে পারে। ভাই-বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনো জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনার জন্য ভালো সময়। শেয়ারে কিছু ক্ষতি হতে পারে।

বৃষ : নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। সন্তানের দিকে একটু নজর দিতে হবে। ব্যবসার দিকে কিছু ভুল হতে পারে।

মিথুন : ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভাই বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনো নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারাদিন বেশ উত্ফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। অর্থ ভাগ্য মধ্যম। আপনার ভালো কাজের জন্য অনেকে হিংসা করতে পারে।

কর্কট : গুরুজনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ। রাস্তাঘাটে কোনো বিবাদ অনেক দূর যেতে পারে। স্ত্রীর জন্য উন্নতি হতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

সিংহ : ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। জলপথে ভ্রমণ না করাই ভালো হবে। বিশেষ কোনো কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তিযোগ। চিকিৎসাজনক কাজে সারাদিন অস্থিরতা থাকবে। নব নির্মাণে অর্থ সঞ্চয়। শরীর ভালো থাকবে না। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়তি কিছু খরচের জন্য একটু চাপ বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে বিবাদ বাড়তে পারে।

কন্যা : স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনো ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয় হবে। অর্থ ক্ষতি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে।

তুলা : আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন। ভালো সময়ের জন্য অপেক্ষা করুন।

বৃশ্চিক : আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামীস্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ বাধতে পারে। ছোটখাটো কোনো আঘাত লাগতে পারে। আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনো ভালো কাজে সুনামপ্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা আসতে পারে। কোনো মহিলার থেকে আজ খুব বড় আঘাত পেতে পারেন।

ধনু : ঝুঁকি প্রবণ কাজ না করাই ভালো। বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মানপ্রাপ্তি যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চাঞ্চল্য নিয়ে চিন্তা বৃদ্ধি। দামি কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। সকালের দিকে কিছু হারিয়ে যেতে পারে।

মকর : অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে আজ করবেন না। প্রাপ্ত বয়স্কদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। বিদেশে যারা কাজ করেন, তাদের একটু সাবধানে থাকা দরকার।

কুম্ভ : অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। বাড়তি কিছু খরচ হতে পারে। চাকরির স্থানে একটু অশান্তির যোগ আছে।

মীন : বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি খুব দূর পর্যন্ত যাবেন। আজ কোনো কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। দাঁতের সমস্যা বাড়তে পারে। কোনো কাজে উদ্যম ভঙ্গ অশান্তির কারণ হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা