৩০ সেপ্টেম্বর বুধবার, কেমন যাবে আজকের দিন!
আর্টস

৩০ সেপ্টেম্বর বুধবার, কেমন যাবে আজকের দিন!

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। হঠাৎ কোনও কিছু প্রাপ্তির যোগ আছে। আজ অতিরিক্ত অর্থ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি। আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের কথা আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

আজ ব্যবসার শুভ যোগ হতে পারে। সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধ। বাড়িতে আত্মীয় আসতে পারে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত নিন। বাড়িতে খুব প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম হতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত আনতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

অতিরিক্ত উদ্বেগের সঙ্গে কোনও কাজ করবেন না। কারোর কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে। রক্তচাপ জনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের কোনও সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে ছোট কারোর উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

প্রেমে অশান্তি হতে পারে। গৃহ পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদের সম্ভাবনা। যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘ দিনের কোনও অসুখ থেকে মুক্তি। পরিবার নিয়ে ভ্রমণ। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

কর্মক্ষেত্রে উন্নতি বা প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। যা্নবাহন কেনার পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভাল। হৃদরোগীদের বিশেষ ভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে। অলসতার স্বীকার। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা–বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি যোগ। বন্ধুবিবাদ বাড়তে পারে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

মিষ্টি কথায় কেউ আপনার কাছ থেকে কাজ উদ্ধার করতে চাইবে। হজমের গণ্ডগোলে পেটের সমস্যা হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতির যোগ। অংশীদারী ছাড়া নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারোর থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পরে। সন্তান স্থান শুভ। আজ ভাল কোনও সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণ। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তিরক্ষা। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে কোনও যন্ত্রণা। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

স্বামী/স্ত্রী সন্দেহবাতিক হওয়ার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। ব্যবসার দিকে কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ। পড়াশোনার ক্ষেত্রে আজ কোনও বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করায় জন্য মনে আনন্দ। ব্যবসায় শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

আজ দিনটি ভাল, কিন্তু মানসিক চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। পেটের কোনও যন্ত্রণা বাড়তে পারে পারে। দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভাল।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

আজ পথেঘাটে একটু সাবধানে চলাচল করা দরকার, বিশেষ করে জলপথে। ব্যবসায় অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় কোনও ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। দাঁতের রোগ বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি। আর্থিক দিকে দিনটি ভাল হবে। সকলে মিলে দূরে ভ্রুমণ। বাড়তি কোনও খরচের জন্য সঞ্চয় কম হবে।

সান নিউজ/ বি.এম. | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা