সারাদেশ

সিঁড়িতে মারা গেলেন ব্যবসায়ী, স্ত্রী-সন্তান ছাড়া আসেনি স্বজনরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে জ্বর-সর্দিতে নিয়ে নিজ বাড়ির সিঁড়িতেই মারা যান এক ব্যবসায়ী। তারপর স্ত্রী-সন্তানদের কান্না শুনেও দেখতে আসেনি স্বজন ও প্রতিবেশীরা।

পৌরশহরের গলাচিপা এলাকায় ২৬ এপ্রিল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত ওই ব্যবসায়ী কালীরবাজারে একটি কনফেকশনারির মালিক ছিলেন। তিনিসহ সাত বন্ধু মিলে একটি সাততলা ভবন তৈরি করেন। সেখানেই স্ত্রী ও ছোট দুই মেয়ে নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানায়, ওই ব্যবসায়ীর শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিতে আশপাশের বাসায় বন্ধুদের ও আত্মীয়স্বজনদের ডাকেন স্ত্রী ও দুই মেয়ে। কিন্তু কেউ আসেনি।

পরে তারাই হাসপাতালে নিতে নামানোর চেষ্টা করেন। তবে নামানোর পথে সিঁড়িতেই তিনি মারা যান। এরপরও কেউ এগিয়ে এলেন না। পরে কোনো উপায় না দেখে কাউন্সিলর খোরশেদকে খবর দেয়া হয়।

কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, সকালে করোনা পজিটিভ এক নারীর দাফন করছিলাম। এর মধ্যেই ফোনে জানতে পারি ওই ব্যবসায়ী মারা যান।

তিনি আরো বলেন, ওই ভবনের তিন এবং চারতলার মাঝামাঝি সিঁড়িতে ওই ব্যবসায়ীর মরদেহ পড়ে ছিল। পরে তার সৎকারের ব্যবস্থা করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা