আন্তর্জাতিক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান। তবে বিধ্বস্ত বিমানের ওই পাইলট জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তিনি অদ্ভুদ জিনিস দেখতে পান। যা দেখতে অনেকটা জেলি মাছের মতো ছিল। আর অদ্ভুত মাছের আকৃতিটি তৈরি করা হয়েছে ছোট ছোট ড্রোনের মাধ্যমে।

ওই বিমানে পাইলটসহ দুজন ক্রু ছিলেন। বিমান বিধ্বস্তের পরও অত্যন্ত জটিল এক অভিযান চালিয়ে ওই দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে যেতে সমর্থ হয় মার্কিন সেনারা।

সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (২৩ জুন) জানিয়েছে, বিমানের পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিজের এ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

সিএনএন বলেছে, একসঙ্গে ড্রোন উড়ে আসার বিষয়টি যদি সত্যি হয় তাহলে এটি ইরানের ড্রোন প্রযুক্তির জন্য বড় বিষয় আর শত্রুপক্ষের জন্য অত্যন্ত সতর্কতার বিষয় হবে।

ওই পাইলটের অভিজ্ঞতা নিজ মুখে শোনা একটি সূত্র সিএনএনকে বলেছেন, “বড় ড্রোন গুলোর নিচে ছোট ছোট ড্রোনগুলো একত্রিত হয়ে যেন পায়ের মতো এগিয়ে আসছিল। যা দেখে সত্যিকারের এলিয়েনের মতো লেগেছে।”

আরেকটি সূত্র বলেছেন ওই পাইলট তাদের বলেছেন, আকাশে যেন তিনি ড্রোনের মাইনফিল্ড দেখেছেন।

ওই এফ-১৫ যুদ্ধবিমানটি কীভাবে ভূপাতিত হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, যুদ্ধবিমানটি ভূপাতিত করার ক্ষেত্রে ড্রোনের অবদান ছিল।

সূত্র: সিএনএন

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসার পর বিএ...

দল বদলাতে চান আলভারেজ ! 

গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের ম...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা