আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৩ কোটির বেশি মানুষ বেকার

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনে যুক্তরাষ্ট্রে বেড়েছে বেকারের সংখ্যা। গত ছয় সপ্তাহে দেশটিতে বেকারের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ।

১৯৩০ সালের মহামন্দার পর এই সংখ্যা সর্বোচ্চ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় ৩০ এপ্রিল বৃহস্পতিবার জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩০ লাখ ৮০ হাজার মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন। ফলে গত ছয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদনকারীদের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। অনেকগুলো অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে যাতে করে অর্থনীতি পুনরায় সচল হতে পারে।

অর্থনীতিবিদদের আশঙ্কা, এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বেকারত্ব বাড়তে পারে ২০ শতাংশ পর্যন্ত।

এক শতাব্দী আগে অর্থনৈতিক মহামন্দার চেয়ে যা ৫ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৫ হাজার ১৩১ জন। এবং মৃত্যু হয়েছে ৬২ হাজার ২৯১ জনের। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা