আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ১ দিনে মৃতের সংখ্যা ১৩৪৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ হারাচ্ছে একের পর এক মানুষ। ক্রমেই বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৪৩ জন। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭৬ জন।

মার্কিন দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৯৮৬ ও ৩ লাখ ৬৮ হাজার। দেশটির শুধু একটি রাজ্য বাদে সব রাজ্যেই এখন পর্যন্ত করোনায় সংক্রামিত হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে শীর্ষে আছে নিউ ইয়র্ক।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন।

নিউ ইয়র্কের মতো বর্তমানে লুইজিয়ানা শহরেও করোনা ভাইরাস সংক্রমণের অন্যতম নতুন কেন্দ্র হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৫শ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। বৃহস্পতিবারের মধ্যে এ অঙ্গরাজ্য ভেন্টিলেটর সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন গভর্নর।

এছাড়া পেনসিলভানিয়া, কলোরাডো ও ওয়াশিংটন ডিসি শহরেও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছে, প্রতিদিন যুক্তরাষ্ট্রে যতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর বাইরে ৮০ থেকে ৮৫ জন করোনার লক্ষণ নিয়ে মারা যাচ্ছেন। কিন্তু এদের সংখ্যা মোট হিসেবের মধ্যে আসছে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা