খেলা

মেয়েদের লিগ বাতিল করবে না বাফুফে

স্পোর্টস ডেস্ক:

সাত দলের অংশগ্রহণে গত ফেব্রুয়ারিতে দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে মেয়েদের ফুটবল লিগ শুরু হয়েছিল। কিন্তু প্রতিযোগিতার প্রথম পর্বের পরেই করোনা সংক্রমণের কারণে প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবে তা বন্ধ হয়ে যায়।

বর্তমানে এই লিগ শিগগিরই শুরু করাটা অনেকটা চ্যালেঞ্জিং। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ধারণা করছে,আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হতে পারে। তারা আশা করছে সেপ্টেম্বরেই আবার মাঠে নামানো যাবে মেয়েদের ফুটবল লিগ।

এর আগে বাফুফের জরুরি সভায় প্রিমিয়ার লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা কাপও বাতিল করা হয়েছে। তবে মেয়েদের খেলা নিয়ে বাফুফে ইতিবাচক।

বাফুফের মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার জানান, ‘আমরা মেয়েদের লিগ বাতিল করবো না। পরিস্থিতির উন্নতি হলে আগামী সেপ্টেম্বরে থেকে লিগের বাকি অংশের খেলা শুরু হতে পারে।’

উল্লেখ্য যে, মেয়েদের লিগে বসুন্ধরা কিংস ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন স্পোর্টিং ক্লাব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা