আন্তর্জাতিক

মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির

সান নিউজ ডেস্ক

ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে দেখা দিলো অস্বস্তিকর মুহূর্ত। পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গিয়ে পরিস্থিতি এগোল ঠোঁটঠাসা চুম্বনের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই কাণ্ডে বিশ্বমঞ্চে তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি।

কোনওমতে বিষয়টি সামলে সেখান থেকে সরে পড়েন মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দারলেনের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সময় সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। হঠাৎ সাক্ষাতে একে অপরকে অভিবাদন জানান দুই রাষ্ট্রপ্রধান। মেলোনি সামনে এগিয়ে আসতেই তাকে চুম্বন করতে যান জেলেনস্কি। অস্বস্তিকর এই পরিস্থিতি কোনওমতে সামলে পাশ্চাত্য রীতি মেনে একে অপরের গালে গাল ছোঁয়ান দুই রাষ্ট্রপ্রধান। তারপর যে যার পথে এগিয়ে যান।

তবে জি-৭ সম্মেলনে অস্বস্তিকর মুহূর্তই নয়, ‘মেলোডি মুহূর্ত’ও তৈরি হয়েছে আরও একবার। ছবি তোলার আগে মঞ্চে রাষ্ট্রনেতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন। ঠিক সেই সময় আলাদাভাবে নজর কেড়ে নেন প্রধানমন্ত্রী মোদি ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনি।

এ সংক্রান্ত একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রাষ্ট্রনেতাদের ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে মোদির সঙ্গে করমর্দন করছেন মেলোনি। এরপর কোনও বিষয়ে সামান্য কথোপকথন হয় দু’জনের। হাসিতে ফেটে পড়েন ইতালির প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, মেলোনির সঙ্গে দেখা ও করমর্দনের সময় মোদি বলেন, “আপনার সঙ্গে ফের দেখা হয়ে আনন্দিত।” প্রত্যুত্তরে মেলোনি বলেন, “হ্যাঁ। আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”

সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

সাংবাদিকতাকে রাজনীতির বাইরে রাখতে বিএনপির অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত

যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

ধানমন্ডিতে ৮তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ: দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে ৮তলা একটি ভ...

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা