আন্তর্জাতিক

মার্কিন নৌ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী টমাস মোডলি পদত্যাগ করেছেন।

সম্প্রতি সংবাদ সংস্থা বিবিসির এক খবরে বিষয়টি জানা যায়।

বিবিসি জানায়, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টে করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর ওই জাহাজের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে বরখাস্ত করার ঘটনা নিয়ে মোডলি পদত্যাগ করলেন।

ধারণা করা হচ্ছে, মোডলির জায়গায় নতুন করে দায়িত্ব নেবেন মার্কিন সামরিক বাহিনীবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেমস ম্যাকফার্সন। জেমস ম্যাক এর আগে মার্কিন নৌবাহিনীর রিয়ার এডমিরাল ওজাজ অ্যাডভোকেট জেনারেল ছিলেন।

এদিকে, গত সোমবার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। যাতে শোনা যাচ্ছে, থিওডোর রুজভেল্ট জাহাজের ক্রুদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় মোডলি জাহাজের কমান্ডারকে ‘বোকা’ বলে অভিহিত করছেন।

ওই জাহাজের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার এর আগে করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করে বলেছিলেন, দ্রুত জাহাজের সেনাদেরকে সরিয়ে নেয়া দরকার, তা নাহলে সেনারা মারা যাবে।

তার এই বক্তব্যের পরপরই তাকে রণতরীর ক্যাপ্টেনের পদ থেকে বরখাস্ত করা হয়।

পরে পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ক্রোজিয়ারকে বরখাস্তের নির্দেশের বিষয়টি স্বীকার করেন মোডলি। সূত্র: বিবিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা