সারাদেশ

মানিকগঞ্জে করোনা রোগী শনাক্ত, পৌর এলাকা লকডাউন

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে প্রথম করোনা আক্রান্ত এক ব্যক্তির শনাক্ত হয়েছে। এরপর থেকে সিংগাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত শনিবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে ওই ব্যক্তির করোনায় আক্রান্তের খবর জানানো হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা জানান,করোনায় আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি সিংগাইর তাবলীগ জামাতে এসেছিলেন। গত ২৪ মার্চ থেকে ১৩ সদস্যর একটি তাবলীগ জামাতের দলের সঙ্গে অবস্থান করছিলেন তিনি।

এসময়ে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর এক আত্মীয়ের সাথে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান গিয়ে পরীক্ষার পরে তার শরীরে করোনা পজেটিভ ধরা পরে। এর পর থেকে তাকে আইইডিসিআর-এর তত্ত্বাবধানে রাখা হয়।

ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হওয়ার পর তার সাথে থাকা তাবলীগ জামাতের অন্যান্য ১২ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ ঘটনায় সিঙ্গাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। লকডাউনের কারণে কোন পরিবারের নিত্য পণ্যের সংকট না দেখা দেয় সে জন্য ভ্রাম্যমান বাজার ব্যবস্থা করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা