ছবি: সংগৃহীত
শিক্ষা

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শুধু ডিগ্রি অর্জন নয়, বরং আন্তর্জাতিক মানের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতায় সমৃদ্ধ শিক্ষার্থী তৈরি করাই এখন বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান দায়িত্ব।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক সম্মেলন, গবেষণা ও সেমিনার থেকে অর্জিত অভিজ্ঞতা যেন বাস্তব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজে লাগে, সে বিষয়েও সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তরুণ জনগোষ্ঠীর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী বিপুলসংখ্যক তরুণই বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা। এই জনশক্তিকে যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করা গেলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে অনেক তরুণের সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। তাই সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষাক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

মন্ত্রী জানান, শিক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়াভিত্তিক পাঠদান এবং তথ্যপ্রযুক্তির বিস্তৃত ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে এসব প্রযুক্তিকে পাঠ্যক্রম ও শ্রেণিকক্ষে আরও কার্যকরভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও আইএইউপি’র ট্রেজারার ড. মো. সবুর খান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন। তারা উচ্চশিক্ষার আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

শিক্ষাবিদদের মতে, বিশ্বায়ন ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু জ্ঞান প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং নেতৃত্ব, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা এবং আধুনিক শিক্ষার ধারণা বাস্তবায়নই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা