রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩
সারাদেশ

ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, চালকসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির সদর উপজেলার কুতুবছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী,পুলিশ ও ফায়ার সার্ভিস দল জানান, চট্টগ্রাম থেকে কংক্রিট নিয়ে ছেড়ে আসা ট্রাকটি খাগড়াছড়ির মাহালছড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। কংক্রিট ভর্তি ট্রাকটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার সংলগ্ন বেইল ব্রিজে উঠতেই ব্রিজটি ভেঙে ট্রাকটি নদীতে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক আরাফাত (৪৫)সহ তিন জন নিহত হয়েছে বলে জানাগেছে।

এতে করে রাঙামাটি-খাগড়াছড়ি ও মাহালছড়ি সড়ক যোগযোগ বন্ধ রয়েছে।
এদিকে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যান,স্থানীয় লোকজন, সেনাবাহিনী, পুলিশ ও রাঙামাটি ফায়ার সার্ভিস ইউনিট। নদী থেকে লাশ উদ্ধার ও ট্রাকটি উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী,ফায়ার সর্ভিস ও পুলিশ।

ওসি কবির হোসেন জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্ট মেট্রো-শ,১১-৩৪ ৩৮ নাম্বারের ট্রাকটি মাহালছড়ি যাওয়ার পথে কুতুকছড়ি বেইলি ব্রিজ ভেঙে ঘটনাস্থলেই চালকসহ তিন জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ময়না তদন্তের জন্য লাশ রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ৩ জনের মধ্যে ২ জনের নাম এখনো জানা যায়নি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা