ছবি: সান নিউজ
বাণিজ্য

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

সান নিউজ ডেস্ক

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়; একই সময়ে দাবি নিষ্পত্তি বেড়েছে ১৬ দশমিক ৯৩ শতাংশ

[ঢাকা, জুলাই ২৮, ২০২৬] ব্যবস্থাপনা ব্যয় ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিমা দাবি নিষ্পত্তিতেও প্রবৃদ্ধি ধরে রেখেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর সুফল হিসেবে গ্রাহকেরা পাচ্ছেন আরও উন্নত ও সময়োপযোগী সেবা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় দেশের সব বিমা কোম্পানির মধ্যে সর্বোচ্চ সাশ্রয় করেছে গার্ডিয়ান।

আইডিআরএর নিয়ম অনুযায়ী, এ সময়ে প্রতিষ্ঠানটির অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমা ছিল ৬৩ কোটি ৬৭ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানি ব্যবস্থাপনায় প্রকৃত খরচ হয়েছে মাত্র ৫০ কোটি ১ লাখ কোটি টাকা। অর্থাৎ অনুমোদিত সীমার চেয়ে ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয় করেছে গার্ডিয়ান।

গার্ডিয়ান বরাবরই ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে। ২০২৫ সালেও প্রতিষ্ঠানটির অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমা ছিল ২২৬ দশমিক ৩৬ কোটি টাকা। সে সময় ব্যবস্থাপনা ব্যয় হয়েছিল ১৯২ দশমিক ৩১ কোটি টাকা এবং অনুমোদিত ব্যয়সীমার বিপরীতে সাশ্রয় হয়েছিল ৩৪ দশমিক ০৫ কোটি টাকা।

একই সময়ে পলিসিধারীদের প্রতি অঙ্গীকার বাস্তবায়নেও ইতিবাচক অগ্রগতি ধরে রেখেছে গার্ডিয়ান। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৫৬,৪৭৮ টি বিমা দাবি পরিশোধ করেছে, যা টাকার মূল্যে দাঁড়ায় ১৫০ দশমিক ৮৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১২৯ কোটি টাকা এবং পরিশোধিত বীমা দাবির সংখ্যা ছিলো ৪৬,১৩৪ টি। ফলে দাবি নিষ্পত্তির পরিমাণ এক বছরে বেড়েছে ১৬ দশমিক ৯৩ শতাংশ।

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি সময়মতো দাবি নিষ্পত্তি এবং গ্রাহকসেবার প্রতি ধারাবাহিক গুরুত্বের প্রতিফলন ঘটেছে প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক পরিসংখ্যানে। আইডিআরএ-এর নির্ধারিত ব্যয়সীমার অনেক নিচে ব্যবস্থাপনা ব্যয় বজায় রেখে গার্ডিয়ান একদিকে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার ধারাবাহিকতা ধরে রেখেছে, অন্যদিকে দাবি নিষ্পত্তিতে প্রবৃদ্ধির মাধ্যমে পলিসিধারীদের আরও সময়োপযোগী সহায়তা এবং উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিকে তুলে ধরেছে।

এ বিষয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ, বলেন, “আর্থিক শৃঙ্খলা ধরে রাখার প্রকৃত তাৎপর্য তখনই তৈরি হয়, যখন পলিসিধারীরা তার সুফল পান। আমরা দায়িত্বশীলভাবে আমাদের সম্পদ ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজনের সময় গ্রাহকেরা যেন দ্রুত সেবা পান, সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করছে এবং একই সঙ্গে ধারাবাহিকতা ও যত্নের সঙ্গে গ্রাহকদের প্রতি আমাদের অঙ্গীকার পূরনে সহায়তা করছে।”

ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি গ্রাহকসংখ্যাও বাড়িয়েছে গার্ডিয়ান লাইফ। ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির বীমা সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিগত পলিসিধারীর সংখ্যা ছিল ১ কোটি ২৬ লাখ। ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

রোহিঙ্গা ক্যাম্পে আবারও বাড়ছে সহিংসতা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আবারও অস্থির পরি...

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে ব...

ঢাকায় বিস্ফোরক আতঙ্কে কড়া নিরাপত্তা

রাজধানী ঢাকা ও আশুলিয়ায় কয়েক দিনের ব্যবধানে একাধিক সন্দেহজনক বস্তু এবং বিস্ফো...

কিশোরগঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া ত...

পেরুতে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা