জাতীয়

ফরিদপুরে প্রাণ গেলো ৬ জনের; বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক:
থামছে না সড়ক দুর্ঘটনা। দিনদিন নিহতের সংখ্যা কেবল বেড়েই চলেছে। সোমবারও শুধু একটি দুর্ঘ টনাতেই প্রাণ গেল ৬ জনের। সোমবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ফরিদপুরের বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত হয়েছেন ছয় জন। ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের সোলনা গ্রামের হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, তার স্ত্রী ও দুই শিশু কন্যা এবং তার স্বজন এসআই ফারুক হোসেন। নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যশোরগামী মামুন পরিবহনের বাস ও ফরিদপুরের বোয়ালমারী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ছয় জন ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত একজন ।

২০১৮ সাল থেকে গত ২০১৯ সালে নিহতের সংখ্যা বেড়েছে ৭৮৮ জন। গত বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫ হাজার ২২৭ জন। গেলো শনিবার প্রকাশিত ‘নিরাপদ সড়ক চাই’ এর এক প্রতিবেদনে ববে তথ্য জানানো হয়। সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পুলিশ এবং প্রশাসনের অবহেলায় মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।

বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যূর এই মিছিলের মধ্যেও নতুন সড়ক পরিবহন আইন কার্যকর না করার বিষয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। নতুন পরিবহন আইন নিয়ে চালকদের মধ্যে ভুল ধারণা দিয়েছে মালিকরা। অশিক্ষিত ও অদক্ষ চালক, ক্রুটিপূর্ণ যানবাহণ, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণের ক্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সড়কে মৃত্যূমিছিলের আকার।

সান/ এমইপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা