খেলা

পরিসংখ্যান বলছে ফাইনাল খেলতে পারে ব্রাজিল

সান নিউজ ডেস্ক

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল প্রত্যাশার বিপরীতে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে সমর্থকদের হতাশ করেছিল সেলেসাওরা। সেই ম্যাচে দেখা যায়নি ব্রাজিলের চিরচেনা আক্রমণাত্মক ফুটবল, ফলে কার্লো আনচেলত্তির অধীনে ‘হেক্সা’ জয়ের স্বপ্ন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। তবে সমালোচনার জবাব মাঠেই দিয়েছে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়ে তারা আবারও শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিয়েছে।
তবে ইতালিয়ান কোচ এক ম্যাচ দিয়েই বিচার করতে চাননি। মরক্কোর বিপক্ষে ফলটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছিলেন। আর হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যেন সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন দেখা গেল।
ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোল ব্রাজিলকে স্বস্তির লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে যদিও সমর্থকদের প্রত্যাশা ছিল, ব্যবধান আরও বাড়ানোর। কিন্তু সেই ধার দেখা না গেলেও ম্যাচের লাগাম ব্রাজিলের হাতেই ছিল।
আর এই ৩-০ লিডই এখন ব্রাজিল সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কারণ ইতিহাস বলছে, বিশ্বকাপে শেষ চারবার যখন প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল, প্রতিবারই তারা সেই আসরের ফাইনালে খেলেছে।
ঘটনাটি ঘটেছিল ১৯৫০ সালে দুইবার, ১৯৯৮ সালে একবার এবং ২০০২ সালে একবার। এর মধ্যে ১৯৫০ সালে উরুগুয়ে ও ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনাল হারলেও, ২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
অবশ্য পরিসংখ্যানই শেষ কথা নয়। তবুও হাইতির বিপক্ষে দাপুটে প্রথমার্ধ ব্রাজিল সমর্থকদের মনে নতুন আশা জাগাচ্ছে, হয়তো ২০২৬ বিশ্বকাপের শেষ ম্যাচেও দেখা যাবে সেলেসাওদের।
সান নিউজ/ আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

সাংবাদিকতাকে রাজনীতির বাইরে রাখতে বিএনপির অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত

যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

ধানমন্ডিতে ৮তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ: দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে ৮তলা একটি ভ...

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা