আন্তর্জাতিক

জ্বালানি তেলের বাজার দখলে রাশিয়ার চেয়ে এগিয়ে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ ক্রেতা চীন, যার সিংহভাগ আমদানির মাধ্যমে পূরণ করে দেশটি। যারজন্য চীনের জ্বালানি তেলের বাজার দখলে নিতে জ্বালানি পণ্যের রফতানিকারকরা অপেক্ষায় থাকেন। এ বাজারের শীর্ষ অংশীদার হতে রাশিয়া ও সৌদি আরবের মধ্যেও তুমুল প্রতিযোগীতা বিদ্যমান।

তবে গত বছর এ প্রতিযোগীতায় রাশিয়াকে পেছনে ফেলে এগিয়ে গেছে সৌদি আরব। ২০২০ সালে চীনের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ রফতানিকারক হিসেবে উঠে এসেছে সৌদি আরবের নাম। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস।

গত বছর করোনা মহামারীর কারণে চীনা অর্থনীতি অনেকটাই শ্লথ হয়ে এসেছিল। লকডাউনের কারণে উৎপাদন ও পরিবহন খাত বন্ধ কিংবা সীমিত থাকায় কমেছিল জ্বালানি তেলের চাহিদা। তবে এ পরিস্থিতি দ্রুতই কাটিয়ে উঠেছে চীন। বছর শেষের আগেই অর্থনীতির গতি ফেরানোর পাশাপাশি জ্বালানি তেলের চাহিদা বাড়িয়েছে দেশটি। এ ধারাবাহিকতায় ২০২০ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে চীন।

আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দাম চীনকে জ্বালানি পণ্যটির আমদানি বাড়াতে উৎসাহ জুগিয়েছে। চীনের জেনারেল এ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৫৪ কোটি ২৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছেন।

দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ১ কোটি ৮ লাখ ৫০ হাজার ব্যারেল। এক বছরের ব্যবধানে চীনে জ্বালানি পণ্যটির আমদানি বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। চীনের ইতিহাসে এটা সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানির রেকর্ড। ২০২০ সালে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব চীনের বাজারে সব মিলিয়ে ৮ কোটি ৪৯ লাখ ২০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে।

দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ১৬ লাখ ৯০ হাজার ব্যারেল। এক বছরের ব্যবধানে সৌদি আরব থেকে চীনে জ্বালানি পণ্যের আমদানি বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে রাশিয়া থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৮ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ১৬ লাখ ৭০ হাজার ব্যারেল। এক বছরের ব্যবধানে রাশিয়া থেকে চীনের বাজারে জ্বালানি পণ্যের আমদানি বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।

রয়টার্সের পণ্যবাজার বিষয়ক বিশ্লেষক ওয়াং তাও বলেন, জ্বালানি তেলের চীনা আমদানি বাজার বেশ বড় ও টেকসই। স্বাভাবিকভাবেই রফতানি কারক দেশ ও প্রতিষ্ঠানগুলো এ বাজারে অবস্থান পোক্ত করার তুমুল প্রতিযোগিতায় লিপ্ত। করোনাকালে বিদ্যমান টালমাটাল পরিস্থিতিতে চীনের বাজারে রফতানি অংশীদার হিসেবে রাশিয়াকে পেছনে ফেলে দিয়ে আরো বেশি সুবিধাজনক অবস্থানে পৌঁছে গিয়েছে সৌদি আরব।

এদিকে করোনা মহামারীর সূচনা ও নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ নিয়ে ২০২০ সালজুড়ে বিরোধে জড়িয়ে ছিল চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যকার বাণিজ্যযুদ্ধের লাগাম পুরোপুরি টেনে ধরাও সম্ভব হয়নি। পারস্পরিক বিরোধ ও বাণিজ্যযুদ্ধ চলমান থাকার পরও বিদায়ী বছরে যুক্তরাষ্ট্র থেকে সব মিলিয়ে ১ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে চীন। দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ৩ লাখ ৯৪ হাজার ব্যারেল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা