আন্তর্জাতিক

জ্বলন্ত ভারতে ‘নমস্তে ট্রাম্প’

ইন্টারন্যাশনাল ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে ভারতে একদিকে চলছে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান। অন্যদিকে মার্কিন মুল্লুকের অধিপতির ভারত সফরের প্রতিবাদের পাশাপাশি আগুন জ্বলছে দিল্লিতে। নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সংঘর্ষে নতুন করে সাতজনের প্রানহানি ঘটেছে।

ট্রাম্পের ৩৬ ঘন্টার সফরে গুজরাটে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ মঞ্চে এক লাখেরও বেশি মানুষ মুখরিত করে তোলে ব্যাপক করতালি ও ‘মোদী, মোদী’ ধ্বনিতে। তাঁর এই সফরের মধ্যেই রাজধানী দিল্লিতে দিকে দিকে জ্বলছে আগুন, চলছে গুলি আর পাথর বৃষ্টি। আগুন দেয়া হয়েছে যানবাহনে, দোকানপাটে, বাসাবাড়িতে, পেট্রোল পাম্পে। নিহত হয়েছেন সাত জন। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে গত তিন দিন ধরে অশান্ত জাফরাবাদ-সহ উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গা। দুই শিবিরের খণ্ডযুদ্ধের মধ্যে ইটের আঘাতে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। বিক্ষোভ যাতে চরম আকার ধারণ না করে, তার জন্য ইতিমধ্যেই জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, জোহরি এনক্লেভ এবং শিব বিহার মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে কোনও ট্রেন দাঁড়াবে না।

সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করায় গতকাল মঙ্গলবার রাজধানীর জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরী, জোহরি এনক্লেভ, শিব বিহারসহ অনেক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। ওই সমস্ত স্টেশনে বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচলও। উত্তর-পূর্ব দিল্লির সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলও বন্ধ রাখা হয়েছে। একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। হিংসা রুখতে এ বার দিল্লিতে নামানো হতে পারে সেনা। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

তবে এতোকিছুর পরও আমদাবাদের উৎসবমুখর পরিবেশে সিএএ-এনআরসি অথবা কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মতো অস্বস্তিকর প্রসঙ্গ তুলে মোদী সরকারকে বিড়ম্বনায় ফেলেননি ডোনাল্ড ট্রাম্প। বরং ট্রাম্প বক্তৃতায় বললেন, ‘‘ভারত এমন একটি দেশ যা ব্যক্তিগত স্বাধীনতা, মানুষের সম্মান ও উদারতাকে গৌরবজনক ভাবে একাত্ম করে নিয়েছে। গোটা বিশ্ব সর্বদাই আপনাদের দেশের প্রশংসা করে, কারণ ভারতে লক্ষ লক্ষ হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান এবং ইহুদি সম্প্রীতির সঙ্গে নিজেদের ধর্মাচরণ করে এসেছে।’’

এদিকে সোমবার ট্রাম্পকে বুকে জড়িয়ে ধরে গুজরাটের আহমেদাবাদে স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাগত জানালেও ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদ জানিয়ে কলকাতায় বিক্ষোভ করেছে বামপন্থী বেশ কয়েকটি সংগঠন।

বাম সংগঠনগুলোর প্রতিবাদ নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ভারত সফর নিয়ে কলকাতায় জড়ো হয় ভারতের বামপন্থী সংগঠনগুলো। প্রতিবাদে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায় তারা। এসময় ট্রাম্পের এ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতেও দেখা যায়। তবে দক্ষিণ কলকাতার মার্কিন দূতাবাসের বেশ আগে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে সেই মিছিল আটকে দেয় পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা