ছবি: সংগৃহীত
নারী
আনসার-ভিডিপি

প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক ফাতেমা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্বে থাকা ফাতেম সুলতানা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আরও পড়ুন : ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস

সোমবার (২৬ জুন) বাহিনীর সদর দফতর অডিটোরিয়ামে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. নাজিম উদ্দিন এবং উপ-মহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম, বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

আরও পড়ুন : কমলাপুরে নেই ভোগান্তির অভিযোগ!

গত বৃহস্পতিবার (২২ জুন) উপ-মহাপরিচালক থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হওয়ার গৌরব অর্জন করেন ফাতেমা সুলতানা । তার এ পদোন্নতিতে বাহিনীতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

আনসার সদর দফতরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর ৮ম বিসিএস এর মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে আনসার ক্যাডারে যোগদান করেন তিনি। ঢাকা জেলায় সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে তিনি সহকারী পরিচালক হিসেবে কুমিল্লা রেঞ্জ, সদর দপ্তরের যোগাযোগ, রেকর্ড (ব্যাটালিয়ন) ও প্রকল্প প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : সরগরম রাজধানীর পশুর হাট

এরপর উপ-পরিচালক হিসেবে সদর দফতরের ভাণ্ডার, ভিডিপি প্রশিক্ষণ শাখা এবং আনসার-ভিডিপি একাডেমি, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় নারায়ণগঞ্জ এবং ৩৩ আনসার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। সদর দফতরের আনসার প্রশিক্ষণ, সিএইচটি অপস্ শাখা এবং আনসার-ভিডিপি একাডেমিতে পরিচালক (সদর) এর দায়িত্ব পালন করেন। এছাড়া উপ-মহাপরিচালক হিসেবে বাহিনীর রাজশাহী এবং ঢাকা রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কমান্ডারের দায়িত্ব পালন করেন।

ফাতেম সুলতানা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের পর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষক প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ এবং ইনফরমেশন নিড এন্ড সিস্টেম ডিজাইন প্রশিক্ষণ সম্পন্ন করেন। সেই সাথে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভাইটাল ইনস্টলেশন সিকিউরিটি কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি জাপান ভ্রমণ করেন।

আরও পড়ুন : মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

প্রসঙ্গত, ফাতেমা সুলতানা চাঁদপুর জেলার মতলব উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক মরহুম সুলতান আহম্মেদ খান এবং বেগম জাহানারা খানের সন্তান। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্বামী একজন ব্যাংকার ছিলেন। তিনি এক পুত্র সন্তানের জননী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা